ফরিদপুর সুগার মিলে উত্পাদন অব্যাহত রাখতে স্মারকলিপি প্রদান

আপডেট : ১৮ মে ২০২১, ২১:২৪

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা

মধুখালীতে অবস্থিত ফরিদপুর সুগার মিলে আখ মাড়াই অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে মিলের শ্রমজীবী ইউনিয়ন ও আখচাষি নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে চিনিকল থেকে চিনিকল জোন এলাকার আখচাষি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধিবৃন্দসহ সাড়ে ৫ হাজার গণমানুষের স্বাক্ষরিত কপি প্রধানমন্ত্রী বরাবর রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো হয়েছে। চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল বসু বলেন, ফরিদপুর চিনিকলটি বন্ধ হয়ে গেলে ক্ষতিগ্রস্ত হবে এর সঙ্গে জড়িত সবাই। প্রধানমন্ত্রী মানবিক দিক বিবেচনা করে এটি চালু রাখবে বলে আমরা আশা করছি।

চিনিকল আখচাষি কল্যাণ সংস্থার সভাপতি মো. শফিকুল ইসলাম খান জানান, জাতির পিতার স্মৃতিবিজড়িত ফরিদপুর চিনিকলটি চালু রাখতে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।