স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা
স্বরূপকাঠিতে চার ব্যবসাপ্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী এ জরিমানা করেন। লাইসেন্সবিহীন মত্স্য ও পশুখাদ্য বাজারজাত ও প্রক্রিয়াজাতকরণের দায়ে মিয়ারহাট বন্দরে ব্যবসায়ী মিজানুর রহমানকে ৫০ হাজার টাকা, ফজলে রাব্বিকে ৫ হাজার, জুন্নুন মিয়াকে ৫ হাজার ও আব্দুল হাইকে ২ হাজার টাকাসহ মোট ৬২ হাজার টাকা জরিমানা করা হয়।
