স্পোর্টস রিপোর্টার
দেশের কিংবদন্তি সাবেক হকি খেলোয়াড় শামসুল বারীর মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমেছে। হকি সংগঠকদের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য একজন মানুষ চলে গেছেন। যার কথা সবাই গ্রহণ করতেন। হকি অঙ্গন এক জন অভিভাবক হারিয়েছে। গতকাল তার মৃত্যুর পর শেষবারের মতো হকি স্টেডিয়ামে আনা হলে শ্রদ্ধা জানানো হয়।
হকি ফেডারেশনের সভাপতি এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামানের পক্ষ হতে শ্রদ্ধা জানানো হয়। মোহামেডান, আবাহনী, ঊষা ক্রীড়া চক্র, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন, হ্যান্ডবল ফেডারেশন, অলিম্পিক অ্যাসোসিয়েশন, বিভিন্ন ক্লাব সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। শোক জানিয়েছে বাফুফে, বিসিবি, বিএসজেএ, বিএসজেসি।
