বিটিআরসির নতুন চেয়ারম্যান জহুরুল হক

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ০০:২৪

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জহুরুল হক। তিনি বিটিআরসির ভাইস চেয়ারম্যান ছিলেন এবং গত ৮ মাস ধরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। ২০২০ সালের ৪ ডিসেম্বর পর্যন্ত তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গতকাল বুধবার এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।