আব্দুল রশিদ বাবুল
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও খাস কাউলিয়া কেআর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল রশিদ বাবুল কিডনি রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ মাগরিব চৌহালী সরকারি ডিগ্রি কলেজ মাঠে তার জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। গুণী এই রাজনীতিবিদ শিক্ষকের মৃত্যুতে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ-৫ আসনের এমপি আব্দুল মমিন মন্ডল গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
চিত্তরঞ্জন কর
বৃহত্তর পাবনা জেলার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি ও বিশিষ্ট সমাজসেবক, মিডিয়াবান্ধব শ্রী চিত্তরঞ্জন কর (৬৯) চলে গেছেন না ফেরার দেশে। সোমবার রাত ১টা ০৫ মিনিটে ঢাকার দক্ষিণ বাসাবো ভাড়া বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি সংক্রান্ত জটিল রোগে ভুগছিলেন।
