ক্যাপশন নিউজ

আপডেট : ১৯ মে ২০২১, ০০:৩৯

বর্তমান কমিশনের মেয়াদের প্রথম বর্ষের সফল সমাপ্তির জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের হাতে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ এ অভিনন্দনবার্তা  তুলে দেন। এ সময় তার সঙ্গে ছিলেন মহাব্যবস্থাপক মো. ছামিউল ইসলাম এবং উপমহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান

 

০০০

 

ন্যাশনাল লাইফ ইনসিওরেন্স কোম্পানিতে গৃহীত বিমা পলিসির মেয়াদোত্তীর্ণ দাবি বাবদ ৫ লাখ ৪২ হাজার ৫৪২ টাকার চেক গতকাল কোম্পানির প্রধান কার্যালয়ে মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন গ্রাহক অর্থমন্ত্রীর এপিএস কে এম সিনহা রতনের কাছে হস্তান্তর করেন। এ সময় কোম্পানির সিএফও  প্রবীর চন্দ্র দাস উপস্থিত ছিলেন