বদলগাছীর গ্রামীণ সড়কগুলো বেহাল

আপডেট : ১৯ মে ২০২১, ২১:৩০

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা

বদলগাছীর বিভিন্ন স্থানে গ্রামীণ সড়কগুলো খানাখন্দে বেহাল হয়ে পড়েছে। ইটভাটার মাটি ও ইট বহনকারী ট্রেলর চলাচলের কারণে এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। সরকারিভাবে গ্রামীণ সড়কে ১৫ টনের বেশি বোঝাই পরিবহন করা নিষেধ থাকলেও মানছে না কেউ। এ বিষয়ে ইটভাটা মুন ব্রিকসের মালিক বাচ্চু রহমান বলেন, যদিও সরকারিভাবে নিষেধ আছে তার পরও করার কিছু নেই। আমাদেরও তো চলতে হবে। এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. মোখলেছুর রহমান বলেন, উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ২০ কিলোমিটার গ্রামীণ সড়ক মেরামতের জন্য বরাদ্দ চেয়ে আবেদন পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে।