নাগেশ্বরীর চরাঞ্চলে চাষ হচ্ছে চিনা ধান

আপডেট : ১৯ মে ২০২১, ২১:৩১

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা

নাগেশ্বরীর বালুকাময় চরাঞ্চলে পরীক্ষামূলকভাবে চাষ হচ্ছে চিনা ধান। অনুকূল আবহাওয়ায় অল্প খরচ ও কম পরিশ্রমে ফলন ভালো হওয়ায় এ চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। উপজেলা কৃষি অফিস জানায়, এ বছর উপজেলায় ১৬ হেক্টর জমিতে পরীক্ষামূলকভাবে চাষ হচ্ছে বিলুপ্তপ্রায় চিনা ধান। কয়েক দিনের মধ্যেই ফসল কাটা শুরু হবে। কৃষক আবু বক্কর জানান, এ ধান চাষে বিঘাপ্রতি খরচ হয় ৫ হাজার টাকা। ফলন হয় চার-পাঁচ মণ। প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ৫ হাজার টাকায়। উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন জানান, ফলন ভালো হয়েছে। আমরা চরাঞ্চলে চিনা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছি।