ভেদরগঞ্জে সিলিন্ডার ভর্তি ট্রাক উলটে খাদে

আপডেট : ১৯ মে ২০২১, ২১:৩২

ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা

ভেদরগঞ্জে বুধবার ভোররাতে গ্যাসের সিলিন্ডার ভর্তি ট্রাক ওভারটেক করতে গিয়ে উলটে খাদে পড়ে গেছে। ঐ ট্রাকে ৩৬৮টি গ্যাস সিলিন্ডার ছিল। তবে এতে কেউ হতাহত হননি। ভেদরগঞ্জ থানার ওসি রশিদুল বারী বলেন, তিনটি মিনি ট্রাক চট্টগ্রাম থেকে খুলনা সেনাবাহিনীর জন্য গ্যাসের সিলিন্ডার নিয়ে যাচ্ছিল। পথে শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ভেদরগঞ্জ উপজেলার চর কোরালতলি মৃধাকান্দি এলাকায় পৌঁছলে পেছনের ট্রাক সামনের ট্রাকটি ওভারটেক করার চেষ্টা করে। তখন ট্রাকের সামনে অটোভ্যান থাকায় ব্রেক চাপলে পেছনের ট্রাকটি সামনের ট্রাকটিকে ধাক্কা দেয়।