হিজড়া জনগোষ্ঠীর পুনর্বাসন

আপডেট : ১৯ মে ২০২১, ২১:৪০

সম্প্রতি ঢাকার কামরাঙ্গীরচরে তৃতীয় লিঙ্গ তথা হিজড়া জনগোষ্ঠীর জন্য প্রাতিষ্ঠানিকভাবে ধর্মীয় শিক্ষা প্রদানের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আমাদের সমাজে এই জনসমষ্টিকে সমাজের মূলধারার বাইরের জনগোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয়। সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে হিজড়াদের জন্য সরকারি কিংবা বেসরকারি পর্যায়ে বৃত্তিমূলক শিক্ষণ-প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণের নজির নেই বললেই চলে। তাই প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান, স্বতন্ত্র কর্মপরিবেশ তৈরি ও আয়-রোজগারমূলক কাজে সম্পৃক্ত করার মাধ্যমে তাদেরকে সামাজিকভাবে আত্মনির্ভরশীল জীবনে ফিরিয়ে আনা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব বলে মনে করি।

ওয়ারেছ আলী খান

উপজেলা মোড়, নরসিংদী ১৬০২