বাংলাদেশ জনবহুল হওয়ার দরুন উন্নত জীবন যাপনের তাগিদে বেশিরভাগ মানুষই বর্তমানে শহরমুখী। যেহেতু মধ্যম আয়ের দেশ সেহেতু অধিকাংশ মানুষই তাদের দৈনন্দিন কাজ সম্পাদন করতে চলাফেরা করে পাবলিক বাসে। পাবলিক বাসের চালকদের পারস্পরিক রেষারেষি নানান দুর্ঘটনার জন্ম দিচ্ছে। কার আগে কে যাবে, কার আগে কে যাত্রী ওঠাবে—সেই নিয়ে চলে প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতার কারণে তারা ট্রাফিক আইন অমান্য করতেও পিছপা হয় না। সিগন্যাল লাইট অমান্য করার সঙ্গে যুক্ত হয়েছে উলটোদিকে ওভারটেক প্রবণতা। এতে দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ যাত্রী। তাই সরকারের এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।
সাজ্জাদ হোসেন রায়হান
শিক্ষার্থী, ঢাকা কলেজ
০০
