শেয়ারদর সর্বোচ্চ বেড়েছে প্রিমিয়ার লিজিংয়ের

আপডেট : ১৯ মে ২০২১, ২১:৪১

ইত্তেফাক রিপোর্ট

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩২টির বা ৩৬ দশমিক ২৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। গতকাল শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে প্রিমিয়ার লিজিংয়ের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার লেনদেন শেষে প্রিমিয়ার লিজিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল সাত টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৭ দশমিক ৭০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর শূন্য দশমিক ৭০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে প্রিমিয়ার লিজিং ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রভাতী ইনসিওরেন্সের ৯ দশমিক ৯৩ শতাংশ, দেশ জেনারেল ইনসিওরেন্সের ৯ দশমিক ৯২ শতাংশ, সাউথইস্ট ব্যাংকের ৯ দশমিক ৯২ শতাংশ, জেনেক্সের ৯ দশমিক ৮৭ শতাংশ, খুলনা পাওয়ারের ৯ দশমিক ৮৭ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৯ দশমিক ৮৪ শতাংশ, এনসিসি ব্যাংকের ৯ দশমিক ৭৪ শতাংশ, ইজেনারেশনের ৯ দশমিক ৬০ শতাংশ এবং প্রাইম লাইফ ইনসিওরেন্সের শেয়ার দর ৯ দশমিক ৪৫ শতাংশ বেড়েছে।