নাটোরে গোপন বৈঠক থেকে জামায়াতের ১৭ নেতাকর্মী আটক

আপডেট : ১৯ মে ২০২১, ২২:০৭

রাষ্ট্রবিরোধী গোপন বৈঠক করার সময় নাটোরে জামায়াতের ১৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে শহরের বড়হরিশপুর এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নাটোর সদর থানার ওসি (তদন্ত) আব্দুল মতিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বড়হরিশপুর এলাকায় অভিযান চালিয়ে জামায়াতের ১৭ নেতাকর্মীকে আটক করা হয়। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দলীয় বৈঠক করার সত্যতা স্বীকার করেছে।

আটককৃতরা হলেন :নাটোর জেলা ছাত্রশিবির সভাপতি          মো. ইয়াহিয়া, আল আমিন, ফারুক হোসেন, বেলাল হোসেন, মিজানুর রহমান, জাহিদুল ইসলাম, সাব্বির হোসেন, মো. আশরাফুল ইসলাম, রাসেল আহমেদ, আমির হামজা, তোয়বুর রহমান, মিজানুর রহমান, মেহেদী হাসান, মোস্তফা আলী, মো. রোমমান ইবনে আমিরুল, লিটন আলী ও মোহসীন আলী।