রাজভবনের সামনে ভেড়ার পাল, কৈফিয়ত তলব রাজ্যপালের

আপডেট : ১৯ মে ২০২১, ২২:০৭

পশ্চিমবঙ্গের গভর্নর জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অসন্তোষ বাড়ছেই। পশ্চিমবঙ্গের দুই মন্ত্রীসহ চার নেতাকে সিবিআই গ্রেফতার করার পর গভর্নর যে মন্তব্য করেছেন তাতে মঙ্গলবার রাজভবনের সামনে ভেড়ার পাল নিয়ে প্রতিবাদ জানিয়েছেন এক তৃণমূল সমর্থক।

এ ঘটনায় কী ব্যবস্থা নিয়েছে, তা জানতে চেয়ে কলকাতার পুলিশ কমিশনারের কৈফিয়ত তলব করলেন গভর্নর ধনখড়। একই সঙ্গে টুইট করে মমতা ব্যানার্জির কাছে প্রশ্ন রেখেছেন, পশ্চিমবঙ্গের পুলিশের এই নিষ্ক্রিয়তার কারণ কী? বুধবার এ নিয়ে পরপর তিনটি টুইট করে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ?কলকাতায় সিবিআইর সদর দপ্তর নিজাম প্যালেসের সামনে বিক্ষোভ দেখানো হয়েছে। রাজভবনের মূল প্রবেশদ্বারের সামনে যে আইনশৃঙ্খলার        অবনতি দেখা যাচ্ছে, তা উদ্বেগজনক। ঐ স্থানে ১৪৪ ধারা জারি থাকে। তারপরও কী করে এই ধরনের ঘটনা ঘটেছে?? এক্ষেত্রে পুলিশের নিষ্ক্রিয়তা ছিল লক্ষণীয়। বিষয়টি কলকাতা পুলিশ কমিশনারের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলে।

প্রসঙ্গত, গভর্নর ধনখড় এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মধ্যে সংঘাত বেড়েই চলেছে। যে কারণে অসহযোগিতার অভিযোগ এনে ধনখড়ের অপসারণ চেয়ে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিতে চলেছেন মমতা ব্যানার্জি।