মঙ্গল গ্রহের মাটি স্পর্শ করা নিজেদের পাঠানো ঝুরং রোভার রোবটের পাঠানো ছবি প্রকাশ করেছে চীন। গতকাল প্রকাশ করা ছবিতে রোবরটির সামনের প্রাকৃতিক ভূ-দৃশ্য দেখা যাচ্ছে। গত রবিবার লাল গ্রহ স্পর্শ করে চীনের রোভারটি। যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে চীন সফলভাবে মঙ্গল গ্রহে তাদের রোভার নামাতে সফল হয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, ঝুরং নামের রোভার রোবরটির ছয়টি চাকা আছে। এটি এখন মঙ্গলের উত্তরাঞ্চলের পার্বত্য এলাকায় আছে। এতে একটি সুরক্ষাধর্মী ক্যাপসুল, একটি প্যারাস্যুট ও একটি রকেট প্ল্যাটফরম রয়েছে। মঙ্গলের ইউটোপিয়া প্ল্যানিশিয়া অঞ্চলে কমপক্ষে ৯০ দিন রোভারটি অবস্থান করবে।
