শিবপুরে বাস খাদে, নিহত ১

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ১১:৪৫

নরসিংদীর শিবপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। 

 

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে শিবপুর উপজেলার কারারচর সুলতানা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্বপন মিয়া (৪৫) সিলেট জেলার বাসিন্দা বলে জানা গেছে। আহতরা  নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

 

ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্স উপ-সহকারী মো. শফিকুল ইসলাম ভুইয়া জানান, ভোর ৫টায় সুনামগঞ্জ থেকে ঢাকাগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত ও অন্তত ১২ জন আহত হন। আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

আরো পড়ুন : ৮০০ টন ফ্লাই অ্যাশ নিয়ে মেঘনায় জাহাজডুবি

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বেপরোয়া গতি ও ড্রাইভারের চোখে ঘুম ঘুম ভাব থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

 

ইত্তেফাক/ইউবি