সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৬১

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ১২:৪৫

সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ীসহ ৬১ জনকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয় ইয়াবাসহ বেশ কিছু মাদকদ্রব্য। এ সময় তাদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছে।

 

আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৭ জন, কলারোয়া থানা থেকে ৫ জন, তালা থানা থেকে ৪ জন, কালিগঞ্জ থানা থেকে ৫ জন, শ্যামনগর থানা থেকে ১৩ জন, আশাশুনি থানা থেকে ৯ জন, দেবহাটা থানা থেকে ৩ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৫ জনকে আটক করা হয়।

 

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

 

ইত্তেফাক/এএম