বাগিচার বুলবুল বাগিচার ফুল
সাম্যের কবি তুমি কাজী নজরুল।
বাঙালির চেতনায় তুমি অম্লান
জননীর কোলে তুমি জাগ্রত প্রাণ।
বাংলার বুকে তুমি উন্নত শির
জুলুমের প্রতিবাদে তুমি মহাবীর।
সার্থক কবি তুমি সার্থক সেনা
বিদ্রোহী কবি তুমি জগতের চেনা।
প্রণয়ের কবি তুমি বাঁশরির সুরে
শ্রদ্ধায় আছো তুমি অন্তর জুড়ে।
আজ তুমি নয়নের সম্মুখে নাই
সাম্যের চেতনায় তোমাকেই পাই।
