সৈয়দ নূরুল আলমের ‘আমার জীবন ও উন্নয়নের ৪৪ বছর’

আপডেট : ২০ মে ২০২১, ২০:৩৬

আমার জীবন ও উন্নয়নের ৪৪ বছর

লেখক :সৈয়দ নূরুল আলম

সম্পাদনা :সুবল কুমার বণিক প্রচ্ছদ :মনজুল হক

প্রকাশক :সৈয়দ নূরুল আলম দাম :পাঁচশত টাকা

বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের দুস্থ ও দরিদ্র মানুষের জীবনমানের পরিবর্তন ও উন্নয়নকল্পে সৈয়দ নূরুল আলম সর্বদাই নিজেকে নিয়োজিত রেখেছেন। নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নতিকল্পে তিনি বিশেষ অবদান রেখেছেন। এই বইয়ে তাঁর কর্মকাণ্ড সবিস্তারে তুলে ধরা হয়েছে। ক্ষুদ্র পরিসরের একটি উদ্যোগ কেমন করে দেশের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান পরিবর্তনের কর্মকাণ্ডে বিস্তার লাভ করেছে এবং দৃঢ় সংকল্প, সুনির্দিষ্ট অঙ্গীকার, একাগ্রতা, নিষ্ঠা ও শ্রম কীভাবে একজন উন্নয়নকর্মীর কর্মসাধনাকে সফল করে তুলেছে, এই বইটি পড়লে পাঠকগণ তার অনেকটাই উপলব্ধি করতে পারবেন।

এই বইটিতে সংযোজিত হয়েছে জনাব আলমের জীবনের গুরুত্বপূর্ণ কার্যক্রমের বর্ণনা, সাক্ষাত্কার, কেইস স্টাডি ইত্যাদি। এছাড়াও বিভিন্ন সংস্থার মাধ্যমে তাঁর কর্মময় জীবনের অভিজ্ঞতার বর্ণনার আলোকে আগের সংস্থাগুলো ও বর্তমানে স্যাপ-বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে উন্নয়নের মাধ্যমে দরিদ্র্য বিমোচনে এর অবদান ব্যক্ত করা হয়েছে। এ ধরনের জীবন-অভিজ্ঞতা সম্বন্ধে জ্ঞান অর্জন করলে, বর্তমান ও ভবিষ্যত্ প্রজন্ম, যারা উন্নয়নের কাজে যুক্ত আছেন, তারা দেশের সমৃদ্ধি ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে অনুপ্রেরণা লাভ করবেন বলে মনে করি।