বদলগাছীতে পাঁচ মামলার আসামি গ্রেফতার

আপডেট : ২০ মে ২০২১, ২১:৪৬

বদলগাছীতে প্রতারণার পাঁচটি মামলার পলাতক আসামি আনোয়ার হোসেন রানাকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ৮টার দিকে উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের হলুদবিহার গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ঐ গ্রামের মো. মোফাজ্জল হোসেনের ছেলে। জানা যায়, সে এনজিওতে সঞ্চয় টাকা জমা হিসাবে এলাকার মানুষের কাছে চেক দিয়ে লাখ লাখ টাকা গ্রহণ করে। পরে টাকা ফেরত না দিলে তার বিরুদ্ধে নওগাঁ আদালতে পাঁচটি মামলা দায়ের হয়। আদালত মামলা আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এ বিষয়ে বদলগাছী থানার ওসি আতিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আনোয়ার হোসেনের বিরুদ্ধে পাঁচটি প্রতারণা মামলায় গ্রেফতারি পরোয়ানা থানায় এসেছে।