করোনা: ভারতে একদিনে প্রাণ হারালেন ৪২০৯ জন

আপডেট : ২১ মে ২০২১, ১১:১০

ভারতে করোনায় একদিনে মৃতের সংখ্যা ফের চার হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন চার হাজার ২০৯ জন। একইসময়ে নতুন রোগী পাওয়া গেছে দুই লাখ ৫৯ হাজার। শুক্রবার (২০ মে) সকালে এখবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে ভারতে এখন পর্যন্ত মোট প্রাণহানি দাঁড়িয়েছে দুই লাখ ৯১ হাজার ৩৩১ এ, মোট আক্রান্ত ছাড়িয়েছে দুই কোটি ৬০ লাখ। আশার কথা হচ্ছে দেশটি করোনা পজিটিভের রেট ১২ দশমিক ৫৮ শতাংশে নেমে এসেছে।

গত ২৪ ঘণ্টায় ভারতে ২০ লাখ ৬১ হাজার করোনা পরীক্ষা করা হয়েছে। একদিনে পরীক্ষার দিক থেকে এটাই সেখানে সর্বোচ্চ।  মহারাষ্ট্রের পর কর্ণাটক, কেরল, তামিলনাড়ু এবং উত্তর প্রদেশে সংক্রমণ সবচেয়ে বেশি।

ইত্তেফাক/এসএ