চট্টগ্রামের সীতাকুণ্ড প্রেসক্লাবের সদস্য সংবাদকর্মীদের চিকিৎসা, মানবিক ও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড আর্থিক সেবা প্রদানের জন্য ‘প্রেসক্লাব সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’ গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৩টায় প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের সভাপতি এম সেকান্দার হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৌমিত্র চক্রবর্তীর সঞ্চালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে ক্লাব সদস্যদের ভবিষ্যৎ আর্থিক সচ্ছলতা উন্নয়নের লক্ষ্যে প্রত্যেক সদস্য বিশদ আলোচনা করেন।
আরো পড়ুন: প্রশ্নফাঁস চক্রের মূলোৎপাটনের দাবি সিআইডির
পরে ৯ সদস্য বিশিষ্ট একটি সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কমিটি গঠন করা হয়। ট্রাস্টের চেয়ারম্যান হলেন সাবেক ক্লাব সভাপতি এম হেদায়েত উল্ল্যাহ, সদস্য সচিব লিটন কুমার চৌধুরী। ট্রাস্টের অন্যান্য সদস্যরা-সৈয়দ ফোরকান আবু, সেকান্দার হোসাইন, জহিরুল ইসলাম, সৌমিত্র চক্রবর্তী, কৃষ্ণ চন্দ্র দাশ ও নজরুল ইসলাম।
ইত্তেফাক/বিএএফ
