দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃত ঐ গৃহবধূর নাম ঝর্ণা বেগম।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পাতিলঝাপ এলাকার নিজ বাড়ির খাটের তোশকের নিচ থেকে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়। ঝর্ণা বেগম ঐ গ্রামের প্রবাসী বিল্লাল হোসেনের স্ত্রী।
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃত ঐ গৃহবধূর বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। গতকাল শুক্রবার তাকে ঢাকার আদালতে পাঠানো হয়েছে।
