নিজের জ্যাকেট খুলে শীতার্তকে পরিয়ে দিলেন ছাত্রলীগ নেতা

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ১৭:৫৫

যারা সত্যিকারের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে তারাই প্রকৃত ছাত্রলীগ। ছাত্রলীগ যে মানবতার সংগঠন তারই প্রমাণ দিলেন এক উপজেলা ছাত্রলীগ নেতা।

মাঘের প্রচণ্ড শীত আর চারদিকে ঘন কুয়াশায় পথের ধারে কাঁপছিলেন এক শীতার্ত অসহায় বৃদ্ধ। ওই সময় পাশ দিয়ে যাচ্ছিল একটি মোটরসাইকেল। একজন মোটরসাইকেল থেকে নেমে নিজের শরীরে থাকা জ্যাকেট পড়িয়ে দেন ওই বৃদ্ধের শরীরে।

পুরো ঘটনাটি দূর থেকে ভিডিও করেছেন একব্যক্তি। শেখ শাওন আহম্মদ নামের ফেসবুকের একটি আইডি থেকে পোস্ট করা ওই ঘটনার স্থির চিত্র ও ভিডিও টি দেখা যায়। শেখ শাওন আহম্মদ লিখেছেন, ‘এই ব্যক্তি শার্শা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল্লাহ আল মামুন শুভ। বুধবার বিকালে দেখা যায় বেনাপোল বাজারে নিজের গায়ের জ্যাকেট খুলে পরিয়ে দিচ্ছে একজন বৃদ্ধকে। দেখে মনে হলো মানবতার কাছে শীত যেন অসহায়। স্যালুট ছাত্রলীগ!’

আরো পড়ুন: ঢাকাবাসীর পছন্দ মিয়া খলিফা, খুলনার সানি লিওন

বাংলাদেশ ছাত্রলীগ নেতার এমন মানবিক কর্মকাণ্ডের ভিডিও পোস্টটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শুভ নামের ওই ছাত্রলীগ নেতাকে শুভ কামনা জানাচ্ছেন অনেকে।

ইত্তেফাক/বিএএফ