পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ২১ মে ২০২১, ২১:৫০

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা

শ্যামনগরে পুকুরে ডুবে এক পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা গ্রামে খোকন গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো-গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের মনিরুল গাজীর মেয়ে মুন্নী (৫) ও তার চাচাতো ভাই শরিফুল গাজীর মেয়ে জীম (৬)। শুক্রবার মুন্নী ও জীম পুকুরে গোসল করার সময় ডুবে যায়। পরে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মেডিক্যাল অফিসার ডাক্তার হাইকুল ইসলাম তাদের মৃত ঘোষণা করেন।