বিনোদন রিপোর্ট
মিনারের একাধিক জনপ্রিয় গানের গীতিকবি ইশতিয়াক আহমেদ। নিজের কথাসাহিত্য চর্চার পাশাপাশি দীর্ঘদিন ধরেই নির্মাণের কাজ করে আসছেন। তার সল্ট কমিউনিকেশনের ব্যানারে নিয়মিত বিভিন্ন ধরনের নাটক, গানের ভিডিওসহ একাধিক কন্টেন্ট মুক্তি পাচ্ছে।
সম্প্রতি ‘কথাগুলো’ শিরোনামে ইশতিয়াক আহমেদের কথায় মিনারের একটি গান মুক্তি পেয়েছে সাউন্ডটেকের ব্যানারে। ঢাকার বিভিন্ন লোকেশন ও বিরুলিয়ার পুণশ্চ শুটিং হাউজে দিনব্যাপী মিউজিক ভিডিওটির কাজ করা হয়। মিনারের কণ্ঠে যেকোনো রোমান্টিক গানই নতুন এক মাত্রা পায়। তাই গানের সেই মাদকতায়ই আমার ভিডিওতে তুলে ধরেছি। আর যেহেতু গানটি আমারই লেখা। তাই গানটির গল্প ও এর চিত্রনাট্য নিজের ভেতরেই একটা দৃশ্যকল্প কাজ করছিল।’ গানটির মডেল চমক বলেন, ‘প্রথমত, মিনারের কণ্ঠ আমার ভীষণ প্রিয়। ইশতিয়াক ভাইয়ের কাজও খুব গোছানো। তিনি গানটির গল্পের ভেতরে ঢুকে যেতে পারেন। সব মিলিয়ে দর্শকদের মুগ্ধতা পাওয়ার জন্যই আমরা কাজ করি। সেই ভালোবাসাটাই আমাদের জন্য জরুরি।’
গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন তাসনুভ, শুভ ও বুলেট। প্রকাশ পেয়েছে সাউন্ডটেকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
