পাকিস্তানে ফিলিস্তিনের পক্ষে সমাবেশ, বোমা হামলায় নিহত ৬

আপডেট : ২১ মে ২০২১, ২২:১৮

পাকিস্তানে বেলুচিস্তান প্রদেশে ফিলিস্তিনের পক্ষে এক সমাবেশে বোমা হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার আফগানিস্তানের সীমান্তবর্তী চমন নগরীতে এই হামলায় ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জামিয়ান উলেমেয়া ইসলাম নাজারিয়াতি নামের একটি ইসলামপন্থি দল এই সমাবেশের আয়োজ করে। খবর ডনের

স্থানীয় পুলিশ প্রধান জাফর খান টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বোমাটি একটি মোটরসাইকেলের সঙ্গে বাধা ছিল। র্যালির আয়োজন করা কট্টরপন্থি ধর্মীয় দলের নেতার গাড়িটিকে লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়েছে। আফগান সীমান্তের নিকটবর্তী চমন শহরে র্যালি শেষে লোকজন যখন ছত্রভঙ্গ হয়ে যাচ্ছিল ঠিক তখন বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, হামলায় দলটির প্রধান নেতা রক্ষা পেয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেলুচিন্তানের মুখ্যমন্ত্রী জ্যাম কামাল খান এই হামলার কড়া নিন্দা জানিয়েছেন।