মোজাহেদুল ইসলাম
একবিংশ শতাব্দীতে বাবা-মা হওয়া বেশ মুশকিলই বটে। প্রযুক্তির জয়জয়কারে যেমন ছেয়ে গেছে পৃথিবী, তেমনি ঘরেও কিন্তু ক্ষুদে টেক এক্সপার্টদের অভাব নেই। এই প্রজন্ম, বিশেষ করে আমাদের বাচ্চারা এখন সবচেয়ে বেশি প্রযুক্তি নির্ভর জেনারেশন। একদম ছোটবেলা থেকেই ইউটিউবে কার্টুন দেখা থেকে শুরু করে একটু বড় হতেই তারা সব টেক এক্সপার্ট। এইত মাত্র বছর দশেক আগের কথা, আমরা এখন যে দৃশ্যগুলো দেখতে পাই সেগুলো একেবারেই চিন্তার বাইরে ছিল। আমাদের বাবা-মা যেখানে চিন্তা করতেন আমরা খেলতে গিয়ে হাত-পা ভেঙে আসি কিনা সেটা নিয়ে, সেখানে আমাদের ভাবতে হয় বাচ্চারা ইউটিউব ছাড়া খাবে কিনা, সোশ্যাল মিডিয়াসহ অন্যান্য সাইটে কি দেখছে না দেখছে, সেটা নিয়ে। ইউটিউবে কার্টুন না দেখলে আবার খাওয়া হয় নাকি! আমাদের ফোনে তো ঠিকঠাক নেটওয়ার্ক পেলেই দিব্যি চলে যাচ্ছে, আমাদের বাচ্চাদের আবার ফোর-জি না পেলেই সমস্যা।
এগুলো ছাড়াও ‘ট্র্যাডিশনাল’ প্যারেন্টিং সম্পর্কিত সমস্যাগুলো তো আছেই!
কিন্তু আর তো এভাবে চলতে দেয়া যায় না। যেখানে আমরা স্বপ্ন দেখি আমাদের বাচ্চারা গুগল, ফেইসবুকের মত টেক জায়ান্টদের নেতৃত্ব দেবে, দেশে গড়ে উঠবে সিলিকন ভ্যালির মত স্বপ্নভূমি, সেখানে অবশ্যই আমরা বাচ্চাদের প্রযুক্তি থেকে দূরে রাখতে পারি না। তবে তাই বলে প্রযুক্তি বা ইন্টারনেট আসক্তিও তো গড়ে উঠতে দেয়া যায় না। প্রযুক্তির যেমন দুর্দান্ত কার্যকরী দিক আছে, আবার সেটার অনিয়ন্ত্রিত ব্যবহারে অতিরিক্ত নির্ভরতা এবং আসক্তির মত নেতিবাচক দিকও আছে। আমাদের বাচ্চাদের স্বার্থেই এখন সময় এসেছে ইন্টারনেট আসক্তি, গ্যাজেট নির্ভরতা কিংবা সাইবার ক্রাইম- সাইবার বুলিয়িংয়ের মত ব্যাপারগুলো নিয়ে কথা বলার। আমাদের ক্ষুদে টেক এক্সপার্টদের জন্য এভাবে মোবাইল, ল্যাপটপ-কম্পিউটারে গেমের প্রতি আসক্তি একটি হুমকির কারণ হয়ে উঠুক, এটা আমরা কোন বাবা-মা নিশ্চয় আশা করব না। তাহলে আমরা বাবা-মা হিসাবে, আমাদের বাচ্চাদের সুরক্ষার জন্য কী করতে পারি?
প্রযুক্তি-আসক্তি, প্রযুক্তিই সমাধান
হাস্যকর মনে হলেও, প্রযুক্তিগত নির্ভরতা কমাতে প্রযুক্তিই বড় সমাধান হতে পারে। যেমন, Audra HomeShield এর কথা বলি। একদম সহজ ভাষায় Audra হচ্ছে একটা স্মার্ট ইন্টারনেট কন্ট্রোলার ওয়াইফাই রাউটার। Audra একদমই সিমপল একটা জিনিস। আপনি স্মার্টফোন চালাতে জানেন তো, Audra আপনার কাছে একদম সহজ। Audra এর মতো একটি সমাধান ডিজিটাল বিহেইভিয়ার তৈরি করায় বেশ হেল্পফুল হতে পারে। Audra HomeShield এর মতো প্রযুক্তি আমাদের বাচ্চাদের মৌলিক কিছু ইন্টারনেট ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে পারে। কিভাবে এই ডিভাইসটি কাজ করে এবং এতে কি কি ফিচার রয়েছে, চলুন দেখে নেয়া যাক।
খুব সহজেই ক্ষতিকর সব কন্টেন্ট ব্লক করুন
ইন্টারনেটের জগতে রঙবেরঙের কতকিছুই না ঘুরে বেড়ায়। Audra HomeShield-এর ক্যাটাগরি ব্লকিং ফিচারটি খুব সুন্দর। যে ধরণের কন্টেন্ট আপনার কাছে মনে হচ্ছে বাচ্চার জন্য ক্ষতিকর, শুধু সেটার ক্যাটাগরিটা ব্লক করে দিলেই হল। মনে করেন আপনি চান না আপনার বাচ্চা গ্যাম্বলিংয়ের কোন সাইটে যাক, বা গ্যাম্বলিং রিলেটেড কোন ক্ষতিকর লিংক, এটাচমেন্ট বা এড আসুক। সিম্পলি ‘ব্লকড ক্যাটাগরিস’ সেকশনটা অন্য করে ‘গ্যাম্বলিং’ ক্যাটাগরিটা সিলেক্ট করুন। যত ধরণের গ্যাম্বলিং সাইট আছে, সবগুলোতে এক্সেস বন্ধ হয়ে যাবে। এভাবে হ্যাকিং, এডওয়্যার বা ম্যালওয়্যারও সিমপল একটা ক্লিকেই প্রতিরোধ করা সম্ভব।
ইন্টারনেট ব্যবহারের টাইম লিমিট বেঁধে দিন
ইন্টারনেট ব্যবহারের টাইম লিমিট সেট করতে বললেই আমরা বুঝি একটা নির্দিষ্ট সময়ের পর ওয়াইফাই অফ করে দেয়া। নাহলে বাচ্চার হাত থেকে ফোন সরিয়ে নেয়া। কিন্তু Audra এর মাধ্যমে চাইলেই কিন্তু আপনি একদম একটা ফ্লেক্সিবল টাইম লিমিট সেট করে দিতে পারেন। ধরুন আপনি চাচ্ছেন বাচ্চা দিনে ৪ ঘণ্টার বেশি ইন্টারনেট ব্যবহার করবে না। আবার ব্যবহারের সময় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। টাইম লিমিট ৪ ঘণ্টা সেট করে দিলে আপনার বাচ্চা এই ১২ ঘণ্টা সময়ের মধ্যে কেবল ৪ ঘণ্টাই ইন্টারনেট ব্যবহার করতে পারবে। এতে করে বাচ্চার সুন্দর একটা ফ্লেক্সিবল সময়সূচির অভ্যাস গড়ে উঠবে। সে নিজের মত করেই ঠিক করে নেবে কোন সময় কতক্ষণ ইন্টারনেট ব্যবহার করবে। ইন্টারনেট ব্যবহারের সুন্দর একটা শিডিউল হয়ে যাবে।
ইন্টারনেট ব্যবহার নিয়ে সব তথ্য এক ড্যাশবোর্ডেই!
ড্যাশবোর্ড আর রিপোর্ট সেকশনে আপনি বিস্তারিত সব তথ্য পেয়ে যাবেন। আপনার বাচ্চা কতক্ষণ ইন্টারনেট ব্যবহার করছে, কোনো ব্লক করা সাইটে এক্সেস করার ট্রাই করছে কিনা বা কত ধরণের এডওয়্যার, ম্যালওয়্যার বা অন্য ক্ষতিকর এটাক থেকে Audra আপনার ডিভাইসগুলোকে রক্ষা করেছে—সবকিছু দেখতে পাবেন। শুধু তাইই না, আপনার শিশুরা কীভাবে এই নতুন ডিজিটাল নিয়মের সাথে মানিয়ে নিচ্ছে সে সমপর্কে মনিটরিং ড্যাশবোর্ড থেকে আপনি তথ্য পেয়ে যাবেন।
কোথায় পাবেন
সিঙ্গাপুরিয়ান ব্র্যান্ড Audra তাদের Audra HomeShield ডিভাইসটি বাংলাদেশে নিয়ে এসেছে বেশ কিছুদিন হলো। এর সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন www.audra.io ওয়েবসাইটটিতে। এই ডিভাইসটি নিয়ে বাংলাদেশী কন্টেন্ট ক্রিয়েটর রাফসান সাবাবের অসাধারণ একটা ডিটেইলড ভিডিও আছে। পারিপার্শ্বিক বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতেই রাফসান সাবাবের সিকিউরিটি সল্যুশনের খোঁজ এবং সেখান থেকেই Audra HomeShield এর আনবক্সিং এবং রিভিউ, যেখানে Audra ডিভাইসটা কিভাবে সেটাপ করতে হয়, ইন্সটল করতে হয়, অ্যাপে কিভাবে রুলস সেট করা যায়, রিপোর্ট দেখা যায়—সব মিলিয়ে একটা পূর্নাঙ্গ রিভিউ ভিডিও আছে। ইন্টারনেট কন্ট্রোলার ওয়াইফাই রাউটারটি বাংলাদেশে ইকমার্স চ্যানেলে প্রথম নিয়ে আসে ইভ্যালি এবং প্রতি সপ্তাহের ক্যাম্পেইনগুলো থেকে ডিভাইসটি কিনতে পারবেন। শীঘ্রই গেজেট অ্যান্ড গিয়ারের শো-রুমগুলোতেও ডিভাইসটি পাওয়া যাবে।
Audra HomeShield নিয়ে রাফসান সাবাবের আনবক্সিং এবং রিভিউ ভিডিও লিংকঃ https://www.youtube.com/ watch?v=4^gwenXYQLg&t=33s
