তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
তালায় হারিয়ে যাচ্ছে বাঁশশিল্প। বাঁশ দিয়ে তৈরি পণ্যের চাহিদা কমে যাওয়ায় কারিগররাও আগ্রহ হারিয়ে ফেলেছেন। হাজারাকাটি গ্রামের কারিগর সাধন দাস, মিলন দাস ও সোনা দাস জানান, হাতেগোনা আমরা কয়েকটি পরিবার আজও বাঁশ দিয়ে পণ্যসামগ্রী তৈরির কাজে নিয়োজিত রয়েছি। মহান্দী গ্রামের বাসিন্দা দেবাশীষ দাস জানান, বর্তমানে স্বল্প দামে হাতের নাগালে প্লাস্টিকসামগ্রী পাওয়ায় বেত ও বাঁশশিল্পের চাহিদা আর নেই। তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন বলেন, বাঁশ ও বেতশিল্পকে বাঁচিয়ে রাখতে হলে কৃষকদের সুদমুক্ত ঋণ দেওয়া প্রয়োজন।
