মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জীবন্ত ভাস্কর্য হলো বনসাই। সেই এক ফুট উচ্চতার ১৩ বছর বয়সের কৃষ্ণচূড়ার বনসাইয়ে লাল ফুলে ফুলে ছেয়ে গেছে। মনোরম সৌন্দর্য্যে এই বনসাইটি শোভা পাচ্ছে মাদারগঞ্জের ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মির্জা জিল্লুর রহমান শিপনের বাসভবনে। অপরূপ দেখতে এই বনসাইটি ১৩ বছর ধরে যত্ন ও লালন করছেন মির্জা শিপন ও তার স্ত্রী আফসারী জামান তানমী। এবার গ্রীস্মকালে গাছ জুড়ে লাল ফুল ফুটেছে। অনেক দর্শনাথী এই ফুল দেখেতে আসেন। মির্জা জিল্লুর রহমান শিপন জানান, ছোট বেলায় গাছের প্রতি ভালোবাসার কারণে তিনি বিভিন্ন ফল ও ফুল গাছ সংগ্রহ করতেন। সেই শখ থেকে ১৩ বছর আগে স্থানীয় নার্সারি থেকে এই বনসাই কৃষ্ণচূড়া গাছটি সংগ্রহ করেন। প্রতিদিনের অব্যাহত যত্নে এ বছর এক ফুট উচ্চতার এ গাছে ফুল ফুটাতে পেরেছেন। তিনি জানান, তার বাগান ও ছাদ বাগানে অনেক ফুল ও ফলের গাছও রয়েছে।
