পাকুন্দিয়ায় আগুনে পুড়ে গেছে বসতঘর

আপডেট : ২২ মে ২০২১, ২১:২৫

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা

পাকুন্দিয়া পৌর এলাকায় শুক্রবার রাতে আগুনে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। পৌরসভার উত্তরপাড়া গ্রামের মোহাম্মদ আলীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মোহাম্মদ আলী জানান, তার গোয়ালঘর ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। অতিরিক্ত গরম থাকায় গরুগুলো বাইরে রাখা হয়েছিল। ফলে গরুগুলো প্রাণে বেঁচে যায়। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি। তবে মশার কয়েল থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।