৯৯৯-এ ফোন :দুই ছিনতাইকারী গ্রেফতার

আপডেট : ২২ মে ২০২১, ২১:৪৬

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ অভিযোগ পেয়ে শাহজাহানপুর থানা এলাকায় ছিনতাইয়ের ঘটনায় দুই দুর্বৃত্তকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহজানপুর ও মতিঝিল থানা পুলিশ। এরা হলো, বাবু ও মোজাম্মেল হোসেন ওরফে প্রিন্স। শুক্রবার শাহজাহানপুর ও মতিঝিল থানা পুলিশের যৌথ অভিযানে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ছিনতাইকৃত মোবাইল ফোন ও ছিনতাইয়ের কাজে ব্যবহূত মোটরসাইকেল উদ্ধার করা হয়। শাহজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ঘটনার দিন বিকালে এক ব্যক্তি রিকশায় যাওয়ার পথে মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজের পাশে ছিনতাইয়ের শিকার হন। তাত্ক্ষণিক ভিকটিম বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান।