সিরাজগঞ্জে ছাত্রদল নেতা রিকো গ্রেফতার

আপডেট : ২২ মে ২০২১, ২১:৫৪

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি মনিরুল ইসলাম রিকোকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার আমলাপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে রিকোকে গ্রেফতার করা হয়। বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, ছাত্রদল নেতা মনিরুল ইসলামের বিরুদ্ধে ২০১৩ সালের বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় আদালত থেকে পরোয়ানা জারি ছিল। আদালতের নির্দেশে তাকে গ্রেফতার করা হয়েছে।