টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া নামক স্থানে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে একটি অটোরিকশা রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অটো রিকশা চালক ও এক ব্যবসায়ী ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
আরো পড়ুন: সৈয়দ আশরাফের বোনসহ ৩ জনের মনোনয়নপত্র দাখিল
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, ‘বিকেল সাড়ে চারটার দিকে প্লাস্টিক বোঝাই একটি অটোরিকশা কালিহাতী উপজেলার হাতিয়া রেলক্রসিং পার হচ্ছিলো। এ সময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে অজ্ঞাত চালক ও ব্যবসায়ীর মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে চালকের বাড়ি ভূঞাপুর উপজেলায় এবং ব্যবসায়ীর বাড়ি ময়মনসিংহে।’
ইত্তেফাক/অনি
