যাত্রাবাড়ীতে অজ্ঞাত যুবক খুন, লাশ পড়ে আছে মর্গে

আপডেট : ২২ মে ২০২১, ২৩:৫০

রাজধানীর যাত্রাবাড়ী থানার সাইনবোর্ড এলাকায় এক যুবক (৩০) খুন হয়েছে। গত শুক্রবার গভীর রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে রাস্তার ওপর থেকে রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ। পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান জানিয়েছে যাত্রাবাড়ী থানাপুলিশ।

যাত্রাবাড়ী থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, গত শুক্রবার রাতের কোনো এক সময় বা তারও আগে ঐ যুবককে হত্যা করা হয়েছে। অজ্ঞাত দুষ্কৃতরা ছুরি বা ধারালো কোনো অস্ত্র দিয়ে তার পায়ে জখম করে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। তবে পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।