জন্মদিনে কিবোর্ডে সুর তুলে সবাইকে মুগ্ধ করলো গণ্ডার!

আপডেট : ২৩ মে ২০২১, ১৬:৫৯

কিবোর্ড বাজিয়ে নিজের জন্মদিন উদযাপন করতে দেখা গেছে একটি গণ্ডারকে। ঘটনাটি যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভার চিড়িয়াখানার। সম্প্রতি তার ১২তম জন্মদিন গিয়েছে। সেই উপলক্ষেই কিবোর্ড বাজানো। খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।  চারদিন আগে নিজেদের ভ্যারিফাইড অ্যাকাউন্টের মাধ্যমে ভিডিওটি ইন্সটাগ্রামে পোস্ট করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Denver Zoo (@denverzoo)

ক্যাপশনে লেখা হয়েছে, শুভ জন্মদিন, বান্ধু! আমাদের বড় শিংযুক্ত একটি পুরুষ গণ্ডার আজ ১২ বছর বয়সে পা দিয়েছে! এটি তার জন্মদিন হতে পারে, কিন্তু বান্ধু আপনাদের একটি বিশেষ গানে সুর করে শোনাতে চেয়েছে, যা তার নিজের লেখা।

ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের প্রাকহীন ঠোঁটের মাধ্যমে কিবোর্ডে সুর তুলছে গণ্ডারটি। আর সেই কিবোর্ডটি ধরে রেখেছে চিড়িয়াখানার একজন কর্মী।

ইত্তেফাক/টিএ