এইচএসসি পরীক্ষা প্রস্তুতি
মো. কবির হোসেন (সুজন)
প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ
নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা।
১০। বৈদেশিক বাণিজ্য বলতে কী বোঝায়?
উত্তর:দুই দেশের মধ্যে বা দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যে ক্রয়-বিক্রয় কার্য সম্পাদিত হয় তাকে বৈদেশিক বাণিজ্য বলা হয়।
বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে এক দেশের পণ্য অন্য দেশে আনা নেওয়া করা যায়। এই জাতীয় ব্যবসায়ের অর্থ সাধারণত দেশীয় মুদ্রায় পরিশোধ করা যায় না। বেশির ভাগ ক্ষেত্রে ডলারে পরিশোধ করা হয়। এই ধরনের ব্যবসায় আমদানি, রপ্তানি এবং পুন:রপ্তানি হয়ে থাকে।
১১। লেনদেনের পৌন:পুনিকতা বলতে কী বোঝায়?
উত্তর:মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো লেনদেন বারে বারে বা বিরতিহীনভাবে সম্পাদিত হওয়াকে লেনদেনের পৌন:পুনিকতা বলা হয়।
কোনো পণ্য দ্রব্য বারে বারে কিনে এবং বারে বারে বিক্রয় করলে পৌন:পুনিক লেনদেন সম্পাদন হয়ে থাকে। একটি বা দুটি পণ্য দ্রব্য কিনে বা বিক্রয় করলে লেনদেনের পৌন:পুনিকতা পায় না। তাই এটি ব্যবসায় হয় না যদিও এতে মুনাফা থাকে, ব্যবসায়ের বৈধতা এবং ঝুঁকি ও অনিশ্চয়তা থাকে। কারণ এতে লেনদেন অব্যাহতভাবে সম্পাদন হতে হয়। তাই লেনদেনের পৌন:পুনিকতা ব্যবসায়ের একটি অন্যতম বৈশিষ্ট্য।
১২। পুন: রপ্তানি বলতে কী বোঝায়?
উত্তর:কোনো দেশ অন্য আরেকটি দেশ থেকে পণ্য সামগ্রী আমদানি করে তা পুনরায় অন্য আরেকটি দেশে পণ্য সামগ্রী প্রেরণ করাকে পুন:রপ্তনি বলা হয়। উত্পাদনকারী দেশের সাথে আমদানিকারক দেশের সরাসরি সম্পর্ক না থাকলে এই ধরনের ব্যবসায়িক কার্যক্রম সম্পাদিত হয়ে থাকে। অনেক সময় এক দেশ আরেক দেশ থেকে খোলা পণ্য আমদানি করে এই আমদানিকৃত পণ্য পর্যায়িতকরণ করে বা প্যাকেটজাত করে বা যোজন বিয়োজন করে পুনরায় অন্য দেশে রপ্তানি করে থাকেন। এতে অনেক সময় আমদানিকৃত পণ্যের উপর লেভেল লাগিয়ে অন্য আরেকটি দেশে রপ্তানি করা হয়ে থাকে। এটা সাধারণ ব্যবসায়িক সম্পর্ক না থাকা, রেমিটেন্স প্রেরণে অসুবিধা পণ্যের কাঁচামাল নিজ দেশে না থাকলে এইরূপ ব্যবসায়ের সৃষ্টি হয়ে থাকে।
