আপনার রাশিফল

আপডেট : ২৩ মে ২০২১, ১৯:৩৩

মুহম্মদ আনিসুল হক

২৪ মে ২০২১ খ্রিষ্টাব্দ, সোমবার

আজ ১০ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ এবং ১১ শাওয়াল ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ১৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও বুধ। আপনার শুভ সংখ্যা: ৫ ও ৬। শুভ বার: বুধ ও শুক্র। শুভ রত্ন: হীরা ও পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো থাকবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)

শরীর ভালো নাও থাকতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

মনের মানুষকে মনের কথা বলুন। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে দাম্পতিদের কারো সন্তান লাভ হতে পারে। ধর্মীয় কাজে আনন্দ পাবেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা নিন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। মাতৃস্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

কারো সঙ্গে নতুন আত্মীয়তা হতে পারে। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করা যেতে পারে। আত্মীয়দের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

কাউকে প্রথম দেখায় ভালো লাগতে পারে। বিনয়ী আচরণ দিয়ে অন্যের মন জয় করতে পারবেন। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যয় বাড়তে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। মন ভালো থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ পিতার আরোগ্য লাভ হতে পারে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বাড়তে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

গুরু সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো আশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। অন্যথায় সুনাম ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হতে পারে। ঝুঁকিপূর্ণ কোনো কাজ করবেন না। অতীন্দ্রিয় বিদ্যার প্রতি অনুরাগবোধ করতে পারেন।