অনলাইন গেমে আসক্ত হয়ে পড়ছে তরুণরা

আপডেট : ২৩ মে ২০২১, ২১:০০

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

দিন দিন অনলাইন গেমে আসক্ত হয়ে পড়ছে সৈয়দপুরের তরুণরা। সরেজমিনে দেখা যায়, শহরের গোলাহাটে একদল তরুণ সারিবদ্ধভাবে বসে অনলাইন গেম খেলছে। এদের মধ্যে রতন নামে এক শিক্ষার্থী জানান, স্কুল বন্ধ তাই সময় পাশ করার জন্য গেম খেলছি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রমিজ আলম জানান, গেমাসক্ত তরুণরা প্রয়োজনীয় ডাটা প্যাক কিনতে চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার বলেন, ক্রমাগত গেম খেলার কারণে কাজের প্রতি মনোযোগ কমে যাওয়া, ঘুমের ব্যাঘাত ও চোখের সমস্যা দেখা দিতে পারে।