তানোরে দণ্ডাদেশপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট : ২৩ মে ২০২১, ২১:০১

তানোর (রাজশাহী) সংবাদদাতা

তানোরে ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে শনিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামি বাদশা বুলবুল তানোর পৌর এলাকার গোকুল গ্রামের আকবর আলীর ছেলে। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাদশা বুলবুলকে গ্রেফতার করা হয়। তানোর থানার জিআর মামলায় ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামি বাদশাকে রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।