নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
নাসিরনগরে শনিবার রাতে ইয়াবাসহ ফয়সাল মিয়া নামের এক জনকে গ্রেফতার করেছে হবিগঞ্জ র্যাব-৯ ক্যাম্পের একটি দল। তার কাছ থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ফয়সাল মিয়া ধরমন্ডল ইউনিয়নের দৌলতপুর গ্রামের ছফিল উদ্দিনের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ র্যাব-৯ সিপিসি-১-এর এসআই ত্রিপণ চাকমার নেতৃত্বে অভিযান চালিয়ে ধরমন্ডল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড়বাড়ি নামক রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতেই গ্রেফতারকৃতকে র্যাব নাসিরনগর থানায় উদ্ধারকৃত ১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ হস্তান্তর করে। ওসি এ টি এম আরিচুল হক জানান, এ ঘটনায় রবিবার ফয়সালকে মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
