চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চন্দনাইশে প্রচণ্ড দাবদাহের সঙ্গে পাল্লা দিয়ে চলছে লোডশেডিং। ফলে প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে স্থানীয়রা। অন্যদিকে ঘনঘন লোডশেডিংয়ের কারণে নষ্ট হয়ে যাচ্ছে বৈদ্যুতিক সরঞ্জাম। চন্দনাইশ সদরের চেকআপ ডায়াগনস্টিক সেন্টারের মালিক টিপু সুলতান সুমন ও স্থানীয় বাসিন্দা মো. আলী জানান, কয়েক দিনের প্রচণ্ড দাবদাহে পল্লী বিদ্যুতের এহেন লোডশেডিং ও লো-ভোল্টের কারণে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পাড়ছে না। এ ব্যাপারে চন্দনাইশের গাছবাড়িয়া জোনাল অফিসের ডিজিএম আবু সুফিয়ান বলেন, মাত্রাতিরিক্ত গরমে সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুতের সাময়িক সমস্যার সৃষ্টি হয়েছে। এর সমাধানে মাঠে বিদ্যুত্কর্মীরা কাজ করে যাচ্ছেন।
