কঙ্গোতে অগ্ন্যুত্পাতে বাড়িঘর ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ

আপডেট : ২৪ মে ২০২১, ০০:০৭

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে বড় আকারের একটি আগ্নেয়গিরিতে অগ্ন্যুত্পাত শুরু হওয়ার পর তার আশপাশের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে হাজার হাজার মানুষ। শনিবার রাতে হঠাত্ করেই মাউন্ট নিরাগঙ্গ থেকে ঝর্নার মতো লাভা নির্গত হতে থাকে। এ সময় ২০ লাখ মানুষ অধ্যুষিত গোমা শহরের আকাশে রক্তিম ঘন মেঘের সৃষ্টি হয়। লাভার স্রোত একপর্যায়ে শহরের বিমানবন্দর পর্যন্ত গিয়ে পৌঁছায়। লাভার স্রোত থেকে নিজেদের বাঁচাতে রবিবার ভোরে শহরের বহু বাসিন্দা পার্শ্ববর্তী রুয়ান্ডা সীমান্তের দিকে চলে যায়। অনেকেই গিয়ে আশ্রয় নেয় শহরের পশ্চিম দিকের উঁচু এলাকায়। এ সময় তাদের ঘরের আসবাবপত্রও সঙ্গে নিয়ে যেতে দেখা যায়। সরকারি ঘোষণার আগেই লোকজন তাদের বাড়িঘর ছেড়ে পালাতে শুরু করে।—বিবিসি