ইতালিতে ক্যাবল কার দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু

আপডেট : ২৪ মে ২০২১, ০০:০৯

ইতালিতে একটি ক্যাবল কার দুর্ঘটনায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় ম্যাগিওর লেকের কাছে দড়ি থেকে ছিটকে পড়ে দুর্ঘটনার শিকার হয় একটি ক্যাবল কার। উদ্ধারকর্মী এবং বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই আট জন প্রাণ হারিয়েছে। স্থানীয় জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, স্ট্রেসা শহর থেকে মোটারোন পাহাড়ি এলাকায় যাত্রী বহন করা হচ্ছিল। দুর্ঘটনার পরপরই জরুরি বিভাগের হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছায়।—রয়টার্স