কৃষ্ণচূড়ার লাল ফুলে রঙিন হয়ে উঠেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল অংশের ১৬ কিলোমাটারের দুই পাশ। এটি ‘সবুজ ত্রিশাল’ প্রকল্পের ১ম ও ২য় পর্বের অবদান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, প্রকৃতির সৌন্দর্যবর্ধক এই কৃষ্ণচূড়া গাছ রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন সরকার বলেন, আমরা প্রকৃতির কাছে দায়বদ্ধ। তত্কালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মো. আবু জাফর রিপন বলেন, শিল্পমুখী ত্রিশালকে গ্রিন হাউজ ইফেক্ট থেকে রক্ষা করতেই আমি সবুজ ত্রিশাল বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করেছিলাম।
