পৃথক সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু

আপডেট : ২৪ মে ২০২১, ২০:৩১

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো কয়েক জন।  রবি ও সোমবার এসব পৃথক সড়ক দুর্ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

গোপালগঞ্জ :গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো তিন জন। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রথম দুর্ঘটনা ঘটে রবিবার রাতে ও পরেরটি ঘটে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে।

জয়পুরহাট :জয়পুরহাটের কোমরগ্রাম চারমাথা এলাকায় ট্রাক্টর উলটে আব্দুল আলী নামের এক চালক মারা গেছেন। এ ঘটনায় আনোয়ার হোসেন নামে এক জন কৃষক আহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাট-হিলি বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।      

কিশোরগঞ্জ (নীলফামারী) :মালবোঝাই অটোভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর প্রাণ গেছে। রবিবার রাত ১০টার দিকে কিশোরগঞ্জের পুটিমারী ইউনিয়নের কাউয়ার মোড়ে এ ঘটনা ঘটে। কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।