অষ্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় গণপরিবহনে মাস্ক বাধ্যতামূলক

আপডেট : ২৪ মে ২০২১, ২১:১৭

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে সোমবার গণপরিবহনে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। মেলবোর্নের উত্তরাঞ্চলীয় শহরতলীতে দুজন করোনা রোগী শনাক্ত হওয়ার পর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের স্বাস্থ্য দপ্তর বলছে, এই দুই রোগীর বিষয়ে পূর্ণ তদন্ত চলছে।

তদন্ত ও করোনা রোগীদের জিজ্ঞাসাবাদ শেষ হলে যত তাড়াতাড়ি সম্ভব জনস্বাস্থ্য বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। স্বাস্থ্য দপ্তর বাসিন্দাদের কোভিড-১৯ বিষয়ে প্রয়োজনীয় নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, সোমবার থেকে যাত্রীদের কেউ মাস্ক না পরলে তাকে ২০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা গুণতে হবে।