ক্রীড়া সংগঠক আবিদ হোসেন ইন্তেকাল করেছেন

আপডেট : ২৪ মে ২০২১, ২১:৩৯

ক্রীড়া সংগঠক আবিদ হোসেন (৫৮) আর নেই।  ক্যানসারে আক্রান্ত ব্রাদার্স ইউনিয়নের পরিচালক আবিদ হোসেন গতকাল বিকাল সাড়ে ৪টায় গোপীবাগের নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। এই সংগঠক দীর্ঘদিন খেলাধুলার অঙ্গন হতে নিজেকে দূরে রেখেছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল রাতেই টিকাটুলীতে মরহুমের জানাজা শেষে তাকে গোপীবাগ কবরস্থানে দাফন করা হয়। আবিদ হোসেন সিসিডিএমের সাবেক সদস্যসচিবের দায়িত্ব পালন করেন। বাংলাদেশে অনুষ্ঠিত ২০১১ বিশ্বকাপ ক্রিকেটে সাংগঠনিক কমিটির সদস্য ছিলেন তিনি। আবিদ হোসেনের মৃত্যুতে বিসিবি ও বাফুফে এবং ব্রাদার্স ইউনিয়ন শোক জানিয়েছে।