জামিন মেলেনি অর্থ পাচার মামলার আসামি রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের। তার জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে সাহেদের পক্ষে আইনজীবী ফজলুর রহমান ও দুদকের পক্ষে খুরশীদ আলম খান শুনানি করেন।
১১ কোটি টাকা পাচারের অভিযোগে গত বছরের ২৫ আগস্ট সাহেদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে ঢাকায় মামলা করে সিআইডি। এই মামলায় নিম্ন আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি। আদালত জামিন না দিয়ে আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয়।
করোনা টেস্টের নামে ভুয়া সনদ দেওয়ার অভিযোগে সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করে র্যাব। পরবর্তীকালে তাকে সাতক্ষীরা থেকে গ্রেফতার করে র্যাব।
