আশুগঞ্জ তাপ বিদ্যুেকন্দ্রের ট্রান্সফরমারে বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ড, শিশু আহত

আপডেট : ২৪ মে ২০২১, ২১:৪৫

আশুগঞ্জ তাপ বিদ্যুেকন্দ্রের দুটি কারেন্ট ট্রান্সফরমারে বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় এক শিশু গুরুতর আহত হয়। আগুনে বিদ্যুেকন্দ্রের তিনটি ও বেসরকারি একটি ইউনিটসহ চারটি ইউনিটের উত্পাদন বন্ধ হয়ে গেছে। গত রবিবার সন্ধ্যায় বিদ্যুত্ কেন্দ্রের সাব স্টেশনের দুটি কারেন্ট ট্রান্সফরমার বিকট শব্দে বিস্ফোরণ হয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় বিদ্যুেকন্দ্রের ট্রান্সফরমারের বিস্ফোরিত স্প্রিটারের আঘাতে জুই আক্তার (৩) নামে এক শিশুর বাম চোখে গুরুতর আঘাতে শিশুটি আহত হয়েছে। সে আশুগঞ্জ বিদ্যুেকন্দ্রের পাশে কলাবাগান এলাকার জুয়েল মিয়ার মেয়ে।

জানা যায়, আগুনের কারণে বন্ধ চারটি ইউনিটগুলো হলো —২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সিসিপিপি ইউনিট, ১৫০ মেঘাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫ নম্বর ইউনিট, ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্যাস ইঞ্জিন ও ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বেসরকারি ইউনাইটেড মডিউল কোম্পানি লিমিটেড ইউনিট।

আশুগঞ্জ তাপ বিদ্যুেকন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ এম এম সাজ্জাদুর রহমান জানান, সন্ধ্যায় পরপর দুটি কারেন্ট ট্রান্সফরমারে বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত ঘটে। তবে তাত্ক্ষণিক ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে।